রাজাপুরে যুবদলের সম্মেলন সম্পন্ন
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৩, ২১:০০
ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ ১৬ বছর পর উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন গত শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জোট সরকারের সাবেক আইন প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ব্যারিস্টার মু. শাহজাহান ওমর বীরউত্তম বলেছেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাভার ট্রাজেডিতে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন।
প্রায় ১৬ বছর পর সম্মেলনে উপজেলা যুবদলের ১০১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়। এতে নাসিমউদ্দিন আকন সভাপতি, প্রভাষক মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক, জাকারিয়া সুমনকে সাংগঠনিক সম্পাদক ও হুমায়ুন কবির হিমুকে প্রচার সম্পাদক হিসাবে ঘোষণা দেন শাহজাহান ওমর। সম্মেলনে সাবেক উপজেলা যুবদল সভাপতি মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল সহসভাপতি ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর প্রমুখ।