রানা প্লাজা ধস

ক্ষতিগ্রস্তদের চিকিত্সা সেবা দিচ্ছে বিএমএ

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন-এর উদ্যোগে সাভারের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের চিকিত্সা সেবা, ওষুধপত্র প্রদান ও শুকনো খাবার সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উক্ত কার্যক্রমে বিএমএ মহাসচিব ডা. এম. ইকবাল আর্সলানের নেতৃত্বে চিকিত্সক সমাজ নিরলসভাবে ভিন্ন ভিন্ন টিমে সেবা প্রদান করে যাচ্ছে। চিকিত্সা সংক্রান্ত কোন প্রকার মতামত থাকলে বিএমএ প্রচার ও জনসংযোগ সম্পাদক, ডা. মোল্লা মিজানুর রহমান কল্লোল, ফোন: ০১৭১৬২৮৮৮৫৫ কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি