শোক সংবাদ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৩, ২২:২৮
রেজা আলী
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ড. নওয়াব আলীর বড় সন্তান প্রকৌশলী রেজা আলী (৭৭) গত রবিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। ১৯৬২ সালে তিনি ওকলাহোমা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর এমএস করেন। বাংলাদেশ পর্যটন ও ইপিএস-এ তিনি কর্মময় জীবন অতিবাহিত করেছেন। তিনি ছিলেন ঢাকা আজাদ স্পোর্টিং ক্লাবের আজীবন সদস্য। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুতে সবার কাছে দোয়া চেয়েছেন।
ব্রি: জেনারেল (অব) নাসিরউদ্দিন সারওয়ার
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন সারওয়ার ২৬ এপ্রিল শুক্রবার ঢাকা সিএমএইচ-এ চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। শনিবার বনানী সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আগামী শুক্রবার ৩ মে বাদ মাগরিব ডিওএইচএস জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার রুহের মাগফেরাত কামনা করার জন্য শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করার পাশাপাশি জানাজায় অংশগ্রহণকারীদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।