রাষ্ট্রপতিকে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকার অভিনন্দন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৩, ২৩:০৭
বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকার উপদেষ্টা আবদুল হামিদ এডভোকেট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সমিতির সভাপতি ফকির আশরাফ, নির্বাহী সভাপতি মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, সহ-সভাপতি ফেরদৌসী রহমান কুসুম ও মহাসচিব জাহাঙ্গীর আলমসহ সমিতির নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছেন।-প্রেস বিজ্ঞপ্তি