একাদশ শ্রেণির পড়াশোনা ব্যবসায় নীতি ও প্রয়োগ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ১৯:২৮
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্ণারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা এর একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগে ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের প্রথমপত্রে ব্যবস্থাপনা অংশে ব্যবস্থাপনার প্রকৃতি, প্রেষণা এবং নিয়ন্ত্রণ পাঠদান শেষে শ্রেণি শিক্ষক উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগে করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞান মূলক প্রশ্ন বের করার পরামর্শ দেয়। চারটি গ্রুপের মধ্যে চামিলী গ্রুপের দলনেতা নাছরিন আক্তার এবং শারমিন শান্তা, শামীমা, মল্লিকা, মিলি, সুমি, মৌসুমী, সেলিনা, ইভা, আয়েশা এবং কামিনী গ্রুপের দলনেতা তাহমিনা আক্তার এবং খাদিজা আক্তার শ্যামলী, ফারিহা, মুনমুন ইসলাম প্রিয়া, নুপুর, তাসলিমা, সুমা, নাবিয়া, সুমাইয়া, এবং শিমুল গ্রুপের দলনেতা শারমিন শিলা এবং শারমিন, ফারুক হোসেন, সাঈদ মিয়া, আ: রহমান, মাহবুব, সুমন, আল-আমিন, হাসান, সাদ্দাম, জাফর, রিপন, রুবেল, লিমন এবং দোয়েল গ্রুপের দলনেতা ইউসূফ আলী এবং লায়লা আক্তার, নারগিস, নুরজাহান, মেহেদী, রেজাউল, সজীব, নূরুল হুদা, ওমর ফারুক ও আরো অনেকে । তারা সকলে মিলে মোট ৬১ টি জ্ঞানমূলক প্রশ্ন বের করেন এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করেন। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখা অনেকটাই সম্ভব হবে । পাশাপাশি বহুনির্বাচনী প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে। তাদের এই কাজে সহযোগিতা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের
প্রভাষক মো: কবির হোসেন (সুজন)।
নিকুঞ্জ মডেল কলেজের শিক্ষর্থীদের তৈরীকৃত জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিম্নে ধারাবাহিকভাবে উল্লেখ করা
অধ্যায় : ব্যবস্থাপনার প্রকৃতি
০১. আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে ?
উত্তর: আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেওল।
০২. ব্যবস্থাপনা কী ?
উত্তর: কোন প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণ যথা; মানুষ, যন্ত্রপাতি,কাঁচামাল,অর্থ, বাজার, পদ্ধতি কে যথাযথভাবে কাজে লাগানোর জন্য সুষ্ঠ পরিচালনাকে ব্যবস্থাপনা বলা হয়।
ব্যবস্থাপনা চক্র কী ?
উত্তর: ব্যবস্থাপনার কাজ যথা পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ ইত্যাদি কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলা হয়।
ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি ?
উত্তর: ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা।
ব্যবস্থাপনার উপকরণ কয়টি?
উত্তর : ব্যবস্থাপনার উপকরণ ছয়টি।
০৬. ব্যবস্থাপনার উপকরণ সমূহ কি কি?
উত্তর : ব্যবস্থাপনার উপকরণ সমূহ হলো মানুষ, যন্ত্রপাতি,কাঁচামাল, অর্থ, বাজার ও পদ্ধতি।
০৭. ব্যবস্থাপনাকে সার্বজনীন কে বলেছেন?
উত্তর: গ্রীক দার্শনিক সক্রেটিস ব্যবস্থাপনাকে সর্বজনীন বলেছেন।
০৮. কোনটিকে কেন্দ্র করে ব্যবস্থাপনার কাজ আবর্তিত হয় ?
উত্তর: উদ্দেশ্যকে কেন্দ্র করে ব্যবস্থাপনার কাজ আবর্তিত হয়।
০৯. হেনরি ফেওল ব্যবস্থাপনার কয়টি নীতির কথা বলেছেন ?
উত্তর: হেনরি ফেওল ব্যবস্থাপনার ১৪ টি নীতির কথা বলেছেন।
১০. ব্যবস্থাপনার প্রথম নীতি কোনটি ?
উত্তর : ব্যবস্থাপনার প্রথম নীতি কার্য বিভাজন।
১১. ব্যবস্থাপনার স্তর কয়টি ?
উত্তর: ব্যবস্থাপনার স্তর তিনটি।
১২. ব্যবস্থাপনার তিনটি স্তর কি কি ?
উত্তর: উচ্চ পর্যায়ের, মধ্যম পর্যায়ের এবং নিম্ন পর্যায়ের স্তর।
১৩.কোম্পানি সচিব কোন স্তরের ব্যবস্থাপক ?
উত্তর: কোম্পানি সচিব উচ্চ স্তরের ব্যবস্থাপক।