রাজনীতিতে শাহরুখের ‘না’

বলিউডের অনেক অভিনয়শিল্পীই নিজেদের জনপ্রিয়তাকে পুঁজি করে রাজনীতির সঙ্গে জড়িয়েছেন। তাদের অনেকেই সফল হয়েছেন, অনেকে আবার রাজনীতি ছেড়ে সেই শোবিজ মিডিয়াতেই ফিরে এসেছেন। তাদের মধ্যে, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, গোবিন্দ, রেখা, শত্রুঘ্ন সিনহা, সঞ্জয় দত্ত উল্লেখযোগ্য। কিন্তু সম্প্রতি এক সাক্ষাত্কারে শাহরুখ খান জানিয়েছেন, তিনি রাজনীতিতে কোনোদিনও আসবেন না। তিনি বলেন, ‘অভিনয়ের মতো রাজনীতিও একটা পেশা। যে যেই পেশায় দক্ষ তাকে সেটাই করা উচিত। রাজনীতি আমার জন্য নয়, আমি অভিনয়টা ভালো পারি, ভালো লাগে, এটাই আমার জন্য উপযুক্ত। আমি চাইলেই নভোচারী হতে পারি না। রাজনীতিটা পেশাদার রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া উচিত।’