শিল্পকলায় আজ যুগলবন্দী গানের আয়োজন

সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুড়ি ক্যান্সার আক্রান্ত ফেরদৌসী বেগমের চিকিত্সা সাহায্যার্থে কবি হাসান মাহমুদ ও চ্যানেল আই সেরাকণ্ঠ লুইপার কবিতা ও গানের যুগলবন্দী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আসাদ চৌধুরী, কবি কামাল চৌধুরী, কথাশিল্পী রণজিত্ বিশ্বাস, সুরকার সুজেয় শ্যাম ও তরুণ নির্মাতা ফারজানা ব্রাউনিয়া। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই যুগলবন্দী গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।