পাক কারাগারে সরবজিতের ওপর হামলা, ভারতে বিক্ষোভ

পাকিস্তানের কারাগারে বন্দি ভারতীয় নাগরিক সরবজিতের ওপর হামলার ঘটনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল রবিবার বিক্ষোভ হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, সভ্য বিশ্বে এ ধরনের হামলা হতে পারে না। -খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার। গতকাল সরবজিতের পরিবারের সদস্যরা তার সঙ্গে পাকিস্তানে সাক্ষাত্ করেছেন। তবে সরবজিত কনস্যুলার সুবিধা পাচ্ছেন না। এর ফলে তার সঙ্গে ভারতীয় দূতাবাসের কেউ দেখা করতে পারবেন না। এ ঘটনায় দেশ দু’টির মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হতে পারে।