রাজবাড়ীতে বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২১:২৪
সাভার ট্র্যাজেডিতে রাজবাড়ী জেলার ১৮ জন শ্রমিকের নিহত হবার ঘটনায় রবিবার দুপুরে জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সম্মেলনে ওই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করাসহ আহতদের আরোগ্য ও নিহতদের আর্থিক ক্ষতি পূরণের দাবি জানানো হয়। ওই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি রাজবাড়ী জেলার নিহত ১৮ জন পোশাক শ্রমিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তিনি আগামী ৩০ এপ্রিলের শোক র্যালী, ২ মে সকাল-সন্ধ্যা হরতাল এবং ৪ মে’র চলো চলো ঢাকা চলো মহাসমাবেশের কর্মসূচি সফল করার আহবান জানান। সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নাছিরুল হক সাবু, বিএনপি নেতা রোকনউদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন মুরাদ, অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল প্রমুখ বক্তৃতা করেন।