দামুড়হুদায় শ্বাসরোধে কিশোরী হত্যা

উপজেলার কলাবাড়ি মাঠ থেকে গতকাল সোমবার পুলিশ অজ্ঞাত (২০) যুবতীর লাশ উদ্ধার করেছে। গ্রামবাসী জানিয়েছে, সকাল ৯টার দিকে গ্রামের লোকজন কৃষিকাজের জন্য মাঠে গেলে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত ওই যুবতীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। দামুড়হুদা থানা পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠায়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, অজ্ঞাত পরিচয় যুবতীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।