বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন 'স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম' আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
সোমবার (৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগঠনের লোগো উন্মোচন করা হয়। উদ্বোধন করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম ইলিয়াস মিরন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল মতিন। অনুষ্ঠানে বক্তব্য দেন- ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, কো-কনভেনর সৈয়দা আখতার জাহান, তপন মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্যে তুষার আবদুল্লাহ বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশাকরি এই ফোরাম সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে। স্টামফোর্ড সাংবাদিকতা ফোরামের যাত্রায় শুভকামনা রইলো।’
আরও পড়ুন: পালিয়ে থাকা ‘ধর্ষক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম ইলিয়াস মিরন ফোরামের কমিটি ঘোষণা করেন। ছাইফুল ইসলাম মাছুমকে সভাপতি ও সানমুন আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া সহ-সভাপতি খাদিজা আক্তার মুন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক নুহাশ আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহান আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান হৃদয়, কোষাধ্যক্ষ হাসান ওয়ালী, দপ্তর সম্পাদক রায়হান শোভন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাজহারুল ইসলাম তামিম, সাংস্কৃতিক সম্পাদক মেসবাহ হাসান, সদস্য নাসির আহমেদ পাটোয়ারী, হৃদয় সম্রাট, মোহাইমেনুল ইসলাম, আকরাম হোসেইন ও হাসিব জুনায়েদ সিয়াম। ফোরামের উদ্বোধনী প্রোগ্রামে সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির সভাপতি ছাইফুল ইসলাম মাছুম।
ইত্তেফাক/জেডএইচ