গুর্জ্জিপাড়ায় হাটের জায়গায় নির্মিত হচ্ছে অবৈধ স্থাপনা
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৩০
পীরগঞ্জের ঐতিহ্যবাহী গুর্জ্জিপাড়া হাটের ফাঁকা জায়গায় অবৈধ স্থ্াপনা নির্মাণ শুরু হয়েছে। ফলে উম্মুক্ত হাটের পরিধি সংকুচিত হওয়ায় সাধারণের দুর্ভোগ বেড়েছে। উপজেলার বড়দরগা ইউনিয়নের গুর্জ্জিপাড়া হাটের ইজারাদার সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার যোগসাজশে স্থায়ীভাবে দোকান নির্মাণের মৌখিক অনুমতি দিয়েছিল। যে কারণে ওই হাটের প্রায় ৩৩টি স্থায়ী দোকান নির্মাণ অব্যাহত রেখেছে। এজন্য সংশ্লিষ্ট ইজারাদার তার ৪/৫ জন সহযোগী ওইসব ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ওই হাটে স্থায়ী স্থাপনা নির্মাণ করায় হাটের জায়গা সংকুচিত হয়ে এসেছে। এ ব্যাপারে গুর্জ্জিপাড়া হাটের ইজারাদার জানান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা দোকানঘর নির্মাণে কাগজ করে দিয়েছে। সব দোকানদার তো আর সমান টাকা দেয়নি। ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনারুল ইসলাম উেকাচ গ্রহণের বিষয়টি অস্বীকার করে বলেন- স্থায়ীভাবে দোকানঘর নির্মাণকারীদের নোটিস দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বলেন- বিষয়টি তদন্তে প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।