নেত্রকোনায় গলা কেটে কৃষক হত্যা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৩০
নেত্রকোনা সদর উপজেলার আতকাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল হেলিম (৩৫) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। জানা গেছে, আতকাপাড়া গ্রামের আব্দুল হেলিমের সাথে বায়রাউড়া গ্রামের আব্দুল মোতালেবের পুত্র আল আমিনের জমিতে সেচ দেয়া নিয়ে বিরোধ চলে আসছিল। গত রবিবার রাতে আব্দুল হেলিম মদনপুর বাজার থেকে বাড়িতে আসার পথে আতকাপাড়া গ্রামের কাছাকাছি আসতেই কিছু লোক তার মাথায় ও শরীরের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার মৃত্যু নিশ্চিত করতে গলা কেটে ফেলা হয়। ওসি মফিজুল ইসলাম জানান, নিহতের স্ত্রী নাজমা আক্তার নেত্রকোনা থানায় আল আমিনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। নাজমা জানান, ইতিপূর্বে তার স্বামীকে আল আমিন গংরা দু’বার হত্যার চেষ্টা করে।