ধামইরহাটে সেতু পরিদর্শনে এলজিইডির প্রধান প্রকৌশলী

ধামইরহাটে আলমপুর ইউনিয়নের শিমুলতলীতে গত রবিবার আত্রাই নদীর উপর তকীউদ্দিন পারসী সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান। এ সময় নওগাঁ -২ (ধাম-পত্নী) আসনের এমপি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রাজশাহী বিভাগ) মতিয়ার রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আহমেদ, প্রকল্প পরিচালক জাফরুল হাসান, আতাউর রহমান খান ও আশরাফুল ইসলাম, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আ. গাফফার, ইউএনও মোছা. তাছলিমা খাতুন, নওগাঁর নির্বাহী প্রকৌশলী আবু মো. শাহরিয়র, সিনিয়র সহকারী প্রকৌশলী এস,এ এম মাহফুজুল হোসেন, পত্নীতলা উপজেলা প্রকৌশলী কাওছার আলম, সহকারী প্রকৌশলী নুর আলম সিদ্দিকী-নওগাঁসহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ আগামী জুনের মধ্যে সম্পন্ন হবে। উল্লেখ্য, সেতুটি ২০০৪ সালের মার্চ মাসে নির্মাণ কাজ শুরু হয়।