সিটি কর্পোরেশন থেকে পৃথক হতে সিদ্ধিরগঞ্জে সমাবেশ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৩২
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে আলাদা করার দাবিতে সমাবেশ করেছে সিদ্ধিরগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটি। শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জ পুলবাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান।