সিলেটে আধাবেলা হরতাল পালন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২২:২২
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান,কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে বিএনপির ডাকা সারাদিনের হরতাল শেষ পর্যন্ত আধাবেলা শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের কথা থাকলেও হযরত শাহজালাল (রহ.) দরগাহ শরীফের মোতওয়াল্লী সরে কওম ইউসুফ আমান উল্লাহর মৃত্যু এবং গতকাল বাদ জোহর তার নামাজে জানাজার কারণে হরতাল শিথিল করে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালনের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি।