আবার বিএসএমএমইউর প্রো-ভিসি হলেন ডা. রুহুল আমিন মিয়া

দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলন হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. রুহুল আমিন মিয়া। গত ২১ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিত্সা শিক্ষা-১ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মাহফুজা আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন অনুসারে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. রুহুল আমিন মিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তিন বছরের জন্য নিয়োগ করেছে। এর আগেও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।— প্রেস বিজ্ঞপ্তি