মিরপুর ভাষানটেক বেনারসি পল্লী তাঁতি সমিতির ৪৩তম সভা অনুষ্ঠিত

মিরপুর ভাষানটেক বেনারসি পল্লী তাঁতি সমিতির ৪৩তম সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার। প্রধান অতিথি ছিলেন ডিআইজি আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু মহিলা পরিষদের নেত্রী নূর-উন-নাহার মেরি, মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম কাদের, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল কালাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা কামাল প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে ভাষানটেক বেনারসি পল্লী বাস্তবায়ন করতে সরকারেরর প্রতি দাবি জানান। তারা সভায় সাভারের গার্মেন্টস দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য মাগফেরাত কামনা করে দোয়া করেন। -প্রেস বিজ্ঞপ্তি