শোক সংবাদ

আছিয়া পন্নী মুরাদ আছিয়া পন্নী মুরাদ (৭০) সোমবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি মরহুম মেহেদী আলী খান পন্নী ও বিলকিস পন্নীর কন্যা এবং মরহুম খাজা মুরাদের স্ত্রী। মৃত্যুকালে তিনি পুত্র খাজা নাঈম মুরাদ ও কন্যা জেবা ইসলামসহ নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেলোয়ার হোসেন দৈনিক ইত্তেফাকের সাবেক কম্পোজম্যান মো. দেলোয়ার হোসেন (৭০) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীঘর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ২৩ এপ্রিল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন) তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে নামাজে জানাজা শেষে স্থানীয় কুড়িনাল কবরস্থানে তাকে দাফন করা হয়। ফারুক আহমদ জেলা শহরের আদালত সড়ক মৌলভীবাজার সদর উপজেলার বুদ্ধিমন্তরপুর গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমদকে (৪৫) রবিবার নিজ বাস ভবনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি----রাজিউন)। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে রেখে গেছেন।