রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শাহজাহান হাওলাদার কাউখালী উপজেলার কৃষক লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার (৬৫) রবিবার হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না.... রাজেউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে চিরাপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। আব্দুস সাত্তার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রঘুনাথপুর গড়েরপাড়া (ফকির বাজার) গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (ফেলা) (৬৮) রবিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। সোমবার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে যান।