কুমিল্লার দুই উপজেলায় আধাবেলা হরতাল আজ
কুমিল্লা প্রতিনিধি ও নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২২:৩৫
স্বতন্ত্র নির্বাচনী এলাকাসহ ৩ দফা দাবিতে কুমিল্লার দুই উপজেলায় আজ মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদ। আজ জেলার সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলা এলাকায় হরতাল পালিত হবে। এদিকে হরতালের সমর্থনে গতকাল সোমবার সংগঠনটির উদ্যোগে বেলা ১১টায় নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এদিকে নাঙ্গলকোটকে স্বতন্ত্র সংসদীয় এলাকা ঘোষণার দাবিতে গতকাল নাঙ্গলকোটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাগরিক কমিটি। সমাবেশে বক্তারা স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার সর্বদলীয়ভাবে নাঙ্গলকোটে হরতাল পালন করার আহবান জানিয়েছেন।