মির্জা ফখরুলের হার্টে ব্লক, ১৩ সদস্যের বোর্ড গঠন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২২:৩৬
কারাবন্দি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হার্টে ব্লক ধরা পড়েছে। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবু সিদ্দিকীকে প্রধান করে ১৩ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড আজ মঙ্গলবার সকাল ১০টায় বৈঠকে বসে এবং চেকআপ শেষে তার চিকিত্সার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, আদালত নির্দেশ দেয়ারও কয়েকদিন পর, গত ২৪ এপ্রিল মির্জা ফখরুলকে কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। ফখরুলের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০২ সালেও একবার তার হার্টে রিং পরানো হয়েছিল। এছাড়া তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।