সাভার ট্র্যাজেডি
আহতদের জন্য মার্কিন রাষ্ট্রদূতের রক্তদান
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২২:৫৭
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সাভারে ভবন ধসের ঘটনায় আহতদের জন্য রক্তদান করেছেন। রবিবার রাজ-ধানীর আইসিডিডিআরবিতে রাষ্ট্রদূত মজীনা ও দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন। ড্যান মজীনা এ সময়ে বলেন, সাভার ট্রাজেডি নিঃসন্দেহে একটি ভয়াবহ বিপর্যয়। সাভারে কয়েকশ’ শ্রমিকের করুণ মৃত্যুতে আমি, আমার সরকার ও যুক্তরাষ্ট্রের জনগণ খুবই ব্যথিত।