আজকের রাশিফল

১ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার আজ ১৮ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৯ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও রবি। আপনার শুভসংখ্যা: ৬ ও ১। শুভবার: শুক্র ও রবিবার। শুভরত্ন:হীরক ও চুনী। প্রকৃতিগতভাবে আপনি:আত্মবিশ্বাসী ও বাস্তববাদী। সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী রয়েছে আপনার মধ্যে। আপনি উদার ও সহনশীল। পর্যবেক্ষণ ও বিশ্লেষণে পারদর্শী। সিদ্ধান্ত গ্রহণে আত্মনির্ভরশীর। উদার, সাহস ও ধৈর্য আছে। পরিচিতদের অনেক ঝামেলাই আপনার কাঁধে চাপতে পারে। অমিতাচার ও ইন্দ্রিয় সুখপরায়ণতা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে । জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী জোসেফ হেলার, মুস্তফা নুরুল ইসলাম, ডিউক অব ওয়েলিংটন, মাহবুব-উল- আলম, জুডি কলিন্স, শিক্ষাবিদ আবদুল মতিন চৌধুরী, সুনীল কুমার মুখোপাধ্যায়, আফরোজা কামাল গীতা। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কর্মস্থলে পরিবেশ অনুকূল থাকবে না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। হঠাত্ কোনো ঝামেলায় জড়াতে পারেন। শরীর ভালো যাবে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ চিত্তচাঞ্চল্য দেখা দিতে পারে। অস্থিরচিত্ততা ক্ষতির কারণ হতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। সরকারি চাকুরেদের কোনো সমস্যা হতে পারে। পারিবারিক কোনো সমস্যাও দেখা দিতে পারে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। লেখকদের জন্য দিনটি শুভ। চাকরিপ্রার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। ইন্টারভিউতে ভালো করতে পারেন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ দাম্পত্য শান্তি বজায় রাখার চেষ্টা করুন। অসত্সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। স্ববিরোধিতায় ভুগতে পারেন। কাজকর্মে অগ্রগতি ব্যাহত হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয় বৃদ্ধি পাবে। আয়-ব্যয়ের সমন্বয় করা কঠিন হবে। স্বল্প পরিচিত কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। অচেনা কারো কাছে মনের ভাব প্রকাশ করা ঠিক হবে না। রোমাঞ্চ ও বিনোদন শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ সাংবাদিকদের জন্য কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। সংবাদ পরিবেশনায় নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হবে। ব্যবসা ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা দেখা দিতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনদের সাথে যোগাযোগ হতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ দিনটি সামগ্রিকভাবে শুভসম্ভাবনাময়। সমাজসেবায় ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সুনাম ও আনন্দ পাবেন। শিল্পীদের জন্য সময় অনুকূল থাকবে। পেশাগত সাফল্য আসতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের লোকদের জন্য দিনটি শুভ। নিজ নিজ ক্ষেত্রে সুনাম ও সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কর্মস্থলে পরিবেশ অনুকূল থাকবে। আনন্দদায়ক কোনো সংবাদ পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। আবেগপ্রবণ না হলেই ভালো করবেন। ঠাণ্ডা মাথায় কাজ করুন। অশান্তি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। অহেতুক কোনো সমস্যার উদ্ভব ঘটতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না।