আমার প্রিয় স্কুল
নগর কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:১৩
সজিব, চতুর্থ শ্রেণি
জীবনকে সুন্দর ও স্বার্থক করে গড়ে তুলতে হলে প্রয়োজন জ্ঞানার্জন। এই জ্ঞান অর্জনের প্রধান সোপান, প্রাথমিক বিদ্যালয়। আমার এই বিদ্যালয়ের নাম, ‘নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।’ আমি এই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির ছাত্র। পঞ্চগড় জেলার বোদা উপজেলার উপকণ্ঠে সবুজ-শ্যামলে ঘেরা মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ১৯৬৫ সালে স্থাপিত। ৩২১ জন শিশু শিক্ষার্থীর মিলন মেলা এই প্রতিষ্ঠানের সুদক্ষ ৭ জন শিক্ষক আমাদের শিক্ষা দান করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: হোসনে আরা বেগম, আমাদের সন্তানতুল্য আদর স্নেহ দেন। প্রত্যেক শিক্ষক আমাদের অত্যন্ত যত্ন সহকারে পড়ালেখা করান। আমাদের বিদ্যালয়ে দুপুরে খাবার পরিবেশন করা হয়। এই বিদ্যালয়টির ফলাফল অত্যন্ত ভাল প্রতিবছর ৫ থেকে ৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে থাকে। এশিয়ান হাইওয়ে রোড ঘেঁষা আমাদের বিদ্যালয়ে প্রতিটি জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। লেখা পড়া পাশাপাশি খেলাধুলা, অভিনয় আবৃত্তি আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত হয়ে থাকে। আমাদের বিদ্যালয়ে সুসজ্জিত একটি কাব স্কাউটস্ দল রয়েছে। ক্লাস শুরুর ১৫ মিনিট আগে আমাদের নিয়মিত সমাবেশ ক্লাস হয়। সমাবেশ ক্লাসে
আমরা দলীয় ভাবে পিটি প্যারেট করি। এরপর কুরআন তেলওয়াত শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করি, জাতীয় সঙ্গীতের পর আমরা শপথ করি। এর পর ক্লাস শুরু করি। আমাদের এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে অনেকেই দেশে বিভিন্ন জায়গায় সুনামের সাথে কর্ম করছে। বিদ্যালয়টি উপজেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় জেলার সর্বত্রই এই প্রতিষ্ঠানের পরিচয় রয়েছে। স্কুল ছুটির পর আমরা বাড়িতে বই পুস্তুক রেখে প্রতিদিন বিকালে স্কুলের খেলার মাঠে খেলাধুলা করি। বাড়ির চেয়ে ্স্কুলে আমার ভালো লাগে। এই স্কুলটি আমার খুবই আপন-জন, খুবই প্রিয়।