এসো জেনে নিই
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:১৫
* বাংলাদেশের ম্যানগ্রোভ বন বা সুন্দরবনের সুন্দরী গাছ প্রায় ১৩৫ থেকে ১৪০ বছর পর্যন্ত বৃদ্ধি পায়।
* প্রতিবছর ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে প্রায় ৫০০ মিলিয়ন মানুষ এবং মারা যায় প্রায় ১০ লাখ মানুষ।
* অ্যানোফিলিস মশা বা ম্যালেরিয়া রোগ বহনকারী মশা সাধারণত রাতেই কামড়ায়।
* বাংলাদেশের প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ের প্রাচীন নাম “সুবর্ণগ্রাম”। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালের ১২ মার্চ এখানে বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
* বাংলা সাহিত্যের অন্যতম রম্য রচনা “চাচা কাহিনী”র রচনা করেন সৈয়দ মুজতবা আলী। তার জন্ম ১৩ সেপ্টেম্বর, ১৯০৪ সালে সিলেটের করিমগঞ্জে। তিনি মৃত্যুবরণ করেন ১১ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে।
* বিজ্ঞানীদের মতে আমাদের সৌরজগত্ ও পৃথিবী একটি ক্ষুদ্র বিন্দু ছিল। আজ থেকে প্রায় লাখ-কোটি বছর আগে। ধীরে ধীরে তা বাড়তে বাড়তে বৃহত্ মহাকাশ এবং সৌরজগতের সৃষ্টি হয়।
* বিজ্ঞানীদের গবেষণামতে—একজন মানুষ কোনো খাবার না খেয়ে ০১ মাস বেঁচে থাকতে পারে। কিন্তু পানি পান না করে ০১ সপ্তাহের বেশি বাঁচতে পারে না।
* আজ থেকে প্রায় ৩০০০ বছর আগে চীনে সর্বপ্রথম জনপ্রিয় পানীয় চা-এর আবিষ্কার হয়।
সংকলন: সাফিনা আক্তার