ল্যাগ ব্যাগ সিং

কিম্ভুত কিমাকার ল্যাগ ব্যাগ সিং, হাত ও পা সরু সরু রোগা টিং টিং। দাঁড়াতেই পারে না সে হাঁটা দূরে থাক, বড়-সড় মাথা, তাতে পুরোটাই টাক। হামাগুড়ি দেয় আর গড়াগড়ি যায়, যা-ই পায় সামনে সে সবটুকু খায়। খেয়ে খেয়ে পেট তার হয়ে যায় ঢোল, হাত ও পা বাদ দিলে বাকি সব গোল।