ইচ্ছা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:১৮
ফুল বাগানে ঘুরতে যাবো
ছোট্ট খোকার সাথে
দেখবো চেয়ে পরীর দল
কেমনে মালা গাঁথে।
কেমন করে দূর আকাশে
মেলছে তারা ডানা
কেমন করে খোকার হাতে
দিচ্ছে পাখির ছানা।
খোকা আমার স্বপ্ন দেখে
হাসে ঘুমের ঘোরে
ফুল পাখিরা খেলতে ডাকে
কুয়াশামাখা ভোরে।