স্টুডিও লাইভে গাইবেন ফকির আলমগীর

১ মে মহান মে দিবস উপলক্ষে বৈশাখী টেলিভিশন এক বিশেষ অনুষ্ঠান মালার আয়োজন করেছে। সকাল সোয়া দশটায় বাংলা সিনেমা ‘সাথী তুমি কার’, দুপুর দেড়টায় বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘শ্রমজীবী মানুষের কথা’। আমাদের দেশের শ্রমিক, মজুর ও কর্মজীবী মানুষই দেশের অর্থনীতির চাকাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের অবস্থার কতটুকু উন্নতি হয়েছে! শ্রমিক, মজুর তথা সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও শ্রমের ন্যায্য মূল্যের জন্য কী করা প্রয়োজন এসব তথ্য নিয়েই প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে। প্রযোজনা করেছেন রঞ্জন মল্লি¬ক। বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত থাকবে ফকির আলমগীরের পরিবেশনায় গণসংগীতের লাইভ ‘জীবনের জয়গান’। ফারহানা নিশোর উপস্থাপনায় এর প্রযোজনা করবেন ইসলাম শফিক।