গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৪৬
শখ করে কতকিছু বেশই তো ধরে নানা পৃথিবীর মানুষেরা। আর এমনই এক বেশ ধরে এবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ান ট্রি হিল প্রাইমারি স্কুলের একদল শিক্ষার্থী। দক্ষিণ অস্ট্রেলিয়ার ওয়ান ট্রি হিল নামক স্থানে অবস্থিত এই স্কুলটির চল্লিশ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি স্কুলের ৪০৭ জন শিক্ষার্থী একসাথে নিজেদেরকে গাছের সাজে সজ্জিত করেন। আর এখন অবদি এটাই হলো একসাথে সবচেয়ে বেশি মানুষের গাছ সাজার রেকর্ড!