মালিতে বোমা বিস্ফোরণে এক ফরাসি সেনা নিহত

মালির উত্তরাঞ্চলে এক ফরাসি সেনা নিহত এবং আরো দুই সেনা গুরুতর আহত হয়েছে। আলজেরিয়া সীমান্তের কাছে জাওইয়াটেন এবং বাঘেসার মধ্যবর্তী অঞ্চলে এই হতাহতের ঘটনা ঘটেছে। সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, নিহত ব্যক্তি একজন ছত্রীসেনা। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, ‘বিশেষ বাহিনীর সদস্য ঐ সেনার গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমায় আঘাত করলে সেটি বিস্ফোরিত হয়ে তিনি নিহত হন।’ ইসলামপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলের মরুভূমিতে গত জানুয়ারিতে অভিযান শুরুর পর এখন পর্যন্ত ছয় ফরাসী সেনা নিহত হলো।