ভেনিজুয়েলায় আংশিক
ভোট পুনঃগণনা শুরু
বিরোধী দলের প্রত্যাখ্যান
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২১:১৯
ভেনিজুয়েলা কর্তৃপক্ষ সোমবার দেশের আংশিক ভোট পুন. গণনা শুরু করেছে। নির্বাচনে ভেনিজুয়েলার প্রয়াত বিপ্লবী নেতা হুগো শ্যাভেজের পছন্দের উত্তরসূরী নিকোলা মাদুরো সামান্য ভোটের ব্যবধানে জয়ী হলে বিতর্ক সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ আংশিক ভোট পুনরায় গণনার সিদ্ধান্ত নেয়। এদিকে বিরোধী দল কর্তৃপক্ষের আংশিক ভোট গণনার সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।
বিরোধী দলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেস ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের নির্দেশে সকল ভোট পুন.গণনার জন্য করা তার আবেদন প্রত্যাখ্যান করায় নির্বাচন কর্মকর্তাদের অভিযুক্ত করেন। গত ১৪ এপ্রিল ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নিজেকে প্রকৃত বিজয়ী দাবি করেন।
৪০ বছর বয়সী ক্যাপ্রিলেস বলেছেন, তিনি দেশের আংশিক ভোটের পুন.গণনা মেনে নেবেন না। সোমবার এক টুইটার বার্তায় তিনি মাদুরোর কঠোর সমালোচনা করে বলেন, মাদুরো বেআইনিভাবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ব্যবহার করে বিজয় ছিনিয়ে নিয়েছেন।