কারাবন্দি ফারুকের অসুস্থতায় সেনবাগ বিএনপির উদ্বেগ

কারাবন্দি জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ির আংশিক) আসনের এমপি জয়নুল আবদিন ফারুক অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যলয়ে ভর্তি হয়েছেন। জয়নুল আবদিন ফারুকের বুকে ব্যথা ও হার্টের সমস্যার কারণে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। বিরোধীদলীয় চিফ হুইপকে হাসপাতালে ভর্তির খবরে তার নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।