উখিয়ায় ছাত্রীর আত্মহত্যার ঘটনায় দুইজন আটক

উখিয়ায় যৌন নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্রী মরিয়ম খাতুন আত্মহত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুইজনকে ৫দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গত সোমবার আদালতে প্রেরণ করে পুলিশ। আদালত ৬মে এর শুনানির দিন ধার্য করেছে। জানা গেছে, সিএনজি চালক দুইসন্তানের জনক শিবলুর সাথে। এ সুবাদে প্রতারক শিবলু গত শুক্রবার মরিয়মকে তার বন্ধু সোহেল চন্দ্রনাথ রানার মালিকানাধীন উখিয়া স্টেশনস্থ ষ্টুডিও লিটনে আসার আমন্ত্রণ জানালে মরিয়ম ষ্টুডিওতে আসে। সেখানে মরিয়ম শিবলু একটি যুগল ছবি ধারণ করে। রানা প্রেমিককে ইন্টারনেটে ছবি ছেড়ে দেয়ার হুমকি দিয়ে কৌশলে তাড়িয়ে দিয়ে মরিয়মকে আটকে রাখে। পরে রাত ১০টায় মরিয়ম বাড়ি পৌঁছলে পিতা-মাতা মেয়েকে বকাঝকা করেন। পরদিন মরিয়ম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।