ফেনীর ফুলগাজীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

গতকাল মঙ্গলবার ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেরদৌসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফেরদৌস নগর কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব একরামুল হক একরাম প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস্ লি.-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার, ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা মি. দেবময় দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্তমান সরকারের বিদ্যালয়বিহীন গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয়ে ফেরদৌসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণ করে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী নুর ইসলাম কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী সভায় ফেরদৌসনগর কমিউনিটি ক্লিনিকের সভাপতি মফিজুর রহমান মেম্বার, আমজাদহাট ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম, মির হোসেন মিরু, দেলোয়ার হোসেন দেলু, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল, সাজু, দিদার, জাকির, নান্নু প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। -প্রেস বিজ্ঞপ্তি