রাজৈরের সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু

জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে গত ১৯ এপ্রিল এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে মারাত্মক আহত রাজ্জাক মুন্সী (৪০) গত ৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত রবিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে সামান্য ছলছুতায় গত শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আকন (সাগু) ও বদরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মাতুব্বরের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হারুন গ্রুপের আয়নাল মুন্সিকে (২২) হাসপাতালে নেয়ার পথে মারা যায়। ৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল রবিবার রাত ১২টার দিকে রাজ্জাক মারা যায়।