সাতক্ষীরা সীমান্তে ১০ রোহিঙ্গা আটক

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় গত সোমবার ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হল—মায়ানমারের মুন্ডা থানার বালিবাজার এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৪০), তার স্ত্রী লায়লা বেগম (৩৫), মেয়ে দিলারা বেগম (২০), ছেলে ফয়েজ নূর (১২), মেয়ে রুজিয়া বেগম (১১), ছেলে রহিম মিয়া (১০), হোসেন জোহর (৯), মোহাম্মদ জোহর (৭), মেয়ে রোজিনা আকতার (৪) এবং রুবিনা আক্তার (৩)। আটককৃত মোহাম্মদ আলী জানান, কাজের সন্ধানে তারা সপরিবারে ভারতে যাওয়ার পথে বিজিবি তাদেরকে আটক করে। সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন অফিসার মেজর আরিফ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।