ফতুল্লায় সন্ত্রাসীর
১৪ বছরের জেল
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৩৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্র ও ছুরিসহ গ্রেপ্তারকৃত এক আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। দণ্ডপ্রাপ্ত নিপু ওরফে বোমা নিপু (৩৫) সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মৃত শামসুল হকের ছেলে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক ফয়জুল আজিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) জাফরিন আহম্মেদ জানান, ২০১২ সালের ১৭ জানুয়ারি সদর উপজেলার ফতুল্লার দাপায় জোড়া পুল এলাকা থেকে নিপু ওরফে বোমা নিপুকে একটি রিভল ও একটি ছুরিসহ গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১ এর একটি টিম।