নীলফামারীতে বড় ভাইয়ের আঘাতে মৃত্যু

সন্ধ্যায় বই নিয়ে পড়তে না বসায় বড় ভাইয়ের বকাঝকার এক পর্যায়ে স্পর্শকাতর স্থানে লাথির আঘাত লেগে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে ছোট ভাই। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় শহরের নতুন বাজার এলাকায়। স্থানীয়রা জানায়, এলাকার সোওয়াবে আহমেদের পুত্র নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ইমরান হোসেন মুনকে (১৪) তার বড় ভাই পাপ্পু বই নিয়ে বসতে বলায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাইয়ের লাথির আঘাতে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হলে পুলিশ রাতেই ময়না তদন্তের জন্য লাশ মর্গে নিয়েছে।