ফ্যাশন সিটির চেক হস্তান্তর

রানা প্ল¬াজা ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে চেক হস্তান্তর করেছে আদমজী ইপিজেডস্থ ফ্যাশন সিটি লিমিটেড। সোমবার আদমজী ইপিজেডের সাধারণ ব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমানের কাছে ফ্যাশন সিটির পক্ষ থেকে কমপ¬াইন্ট ম্যানেজার হাফিজুল ইসলাম জুয়েল সাড়ে ৭ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। এ সময় আজিজুর রহমান কোন প্রকার গুজবে কান না দিতে উপস্থিত শ্রমিকদের প্রতি আহ্বান জানান। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে একটি চক্র কাজ করে আসছে। ফ্যাশন সিটি লিমিটেডের জিএম (প্রশাসন) মেসবাহউদ্দিন রবিন জানান, আহতদের জন্য স্বেচ্ছায় রক্ত দিতে প্রতিষ্ঠানের ৯ শতাধিক শ্রমিক প্রস্তুত রয়েছে। এ ব্যাপারে এনাম মেডিক্যাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে বলে তিনি জানান। এ সময় ফ্যাশন সিটি লিমিটেডের হেড এইচ আর মেসবাহ রবিন, এসিএফও ডেভারাজা সুন্দরম, জি এম কমার্শিয়াল সুদীষ লাম্ভিয়া ও ফ্যাক্টরির অন্যান্য কর্মকর্তা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।