রাজধানীতে ১৮ দলের শোক মিছিল
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২৩:০০
‘সাভার ট্রাজেডিতে দায়ি ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দেশজুড়ে শোক মিছিল করেছে। কেন্দি য়ভাবে বিকালে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোক মিছিল পূর্ব সমাবেশে দলের নেতারা অভিযোগ করেছেন যে, সরকার সাভারের ভবন ধসের ঘটনা ধামাচাপা দেয়ার ষড়যন্ত্র করছে। তারা বলেন, সাভারের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে সাধারণ মামলা দেয়া হচ্ছে। অনেক ফাঁক-ফোঁকর রাখা হচ্ছে। অতীতের অনেক বিপর্যয়ের ঘটনা এর আগে সরকার ধামাচাপা দিয়েছে। এ বিপর্যেয় ধামাচাপা দিলে পরিণতি ভয়াবহ হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, যুবলীগ নেতা সোহেল রানা গায়ের জোরে আইন অমান্য করে বিল্ডিং নির্মাণ করেছেন। পরে সেখানে বিরোধী দলের হরতাল প্রতিহত করতে মাইকিং করে মালিকদের বাধ্য করে ধসে যাওয়া ভবনে জড়ো করেন ভবন মালিক যুবলীগ নেতা রানা। তিনি ডেকে নিয়ে মা-বোনদের হত্যা করেছেন। তাই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে হবে।
সাদেক হোসেন খোকা স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে ’জনদুশমন’ আখ্যায়িত করে বলেন, সরকার সাভার ট্র্যাজেডিতে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।
শোক মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মৌচাক হয়ে মগবাজার মোড়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। তার আগে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, জামায়াত ও জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা মিছিলসহ নয়া পল্টনে এসে জড়ো হয়।