ঝাড়খন্ডে সাত মাওবাদী নিহত
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২৩:০৪
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সাত মাওবাদী নিহত হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার এই রাজ্যের লাটেচর জেলার পিরি জঙ্গলে রাজ্য পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সসহ নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলি বিনিময়ে সাত মাওবাদী নিহত হয়েছে। খবর ইন্ডিয়াটিভিনিউজের।
প্রায় পাঁচ ঘণ্টা গুলি বিনিময়ে নিহত তিন মাওবাদীর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। চারজনের মৃতদেহ মাওবাদীরা নিয়ে যায়। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে তিনটি রাইফেল, মোবাইল ফোন, ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। ঝাড়খণ্ডের ২৪টি জেলার মধ্যে ১৮টিতেই মাওবাদীরা সক্রিয়।