ওরা নীহারিকা নয়, মানুষ

আকাশের ছায়াপথে নীহারিকার মতো মিলিয়ে যায় হুর-পরিদের যত ওড়াউড়ি—কেউ দেখছ কি। শুনেছি অপঘাতে মৃত্যু হলে ও-রকম ছায়াপথ তৈরি করে ওরা। বিকল্প পথ ধরে বিশ্বের তারকারাজি নড়েচড়ে ঘুরেফিরে নিজস্ব বলয়ের কর্ণধার হয় সেখানে তৈরি করে আর এক ঘরানার ছায়াপথ। এ কোন বজ্রাঘাতে দালানে ধস নামে কেউ বুঝতে পারে না। জানতে পারে না। দেখতে পায় শুধু অমর্ত্যলোকের লাশের মিছিল। শুনতে পায় হূদয় বিদীর্ণ আর্তচিত্কার এ যেন ঘুমিয়ে থাকা মানুষকে বিনা দোষে হত্যা করা। কত কত নাম শত শত রূপে হারাল জীবন সব জন চিনি আমি সে আত্মা স্বজন চলে যায় বলে যায় ডেকে যায়—ফিরবে না আর কোনো দিন কান পেতে শুনে নিয়ো হূদয়ের ধুকপুকানি। ও-রকম অপঘাতে কেউ যেন না হারায় নিজেদের ওরা নীহারিকা নয়, মানুষ।