কয়েকটি প্রশ্নের খসড়া
প্রকাশ : ০২ মে ২০১৩, ১৯:৫৭
স্মৃতিসৌধ কি মৃত আত্মাদের খোঁজে
এখনো সাভারের আশেপাশে হেঁটে বেড়ায়
সেখানে রানা প্লাজার ভেঙে পড়া পিলার
দাঁত বের করে কাকে ভেংচি কাটে
অভিনব কথা বলার জন্যে
মন্ত্রীকে কেন পদক দেয়া হবে না
এবং বেঁচে যাওয়া সেলাইকর্মীদের বোতাম ভর্তি হয়
কোন কান্নার সুতোয়
এ কথা কি সত্য যে পোশাক-শিল্পীদের
বেতন নিতে হয় আজরাইলের কাছ থেকে