সাফল্যের খোঁজে চিত্রাঙ্গদা সিং
প্রকাশ : ০২ মে ২০১৩, ১৯:৫৮
দীর্ঘ এক বিরতির কারণেই পিছিয়ে পড়েছেন বলিউডি অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তবে গত প্রায় দুই বছর ধরে বেশ তোড়জোড় দিয়েই চেষ্টা করছেন বলিউডে নতুন করে একটি শক্ত অবস্থান তৈরি করতে। কাজও করেছেন বড় বাজেটের চলচ্চিত্রে। এমনকি আইটেম গানেও পারফর্ম করেছেন, ছবিগুলো ব্যবসাসফল হলেও খুব একটা আলোচনায় আসতে পারেননি চিত্রাঙ্গদা সিং। কেননা, ‘দেশি বয়েজ’-এর সব ক্রেডিট পেয়েছেন জন আব্রাহাম ও অক্ষয় কুমার। এদিক থেকে দীপিকারও পেছনে রয়েছেন চিত্রাঙ্গদা। ‘ইনকার’ ছবিটি ক্রিটিকদের কাছে অনেক প্রশংসনীয় হলেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি এটি। তবে সাফল্যের খোঁজার কাজটি ছাড়েননি চিত্রাঙ্গদা সিং। বলিউডের পাশাপাশি তামিল ছবিতেও কাজ করছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে জানান, খুব শীঘ্রই তিনি নিজের একটি ভালো একটি অবস্থান তৈরি করবেন।