বিরতির পর কানিজ সুবর্ণা

দীর্ঘদিনপর একুশের ফোনো লাইভ স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবেন পিলু মমতাজ-উত্তর এ দেশের সবচেয়ে জনপ্রিয় পপতারকা কানিজ সুবর্ণা। সংগীতায়জনের ফাঁকে ফাঁকে দর্শকদের সাথে ফোনে সরাসরি আড্ডা দিবেন কানিজ। স্টুডিও কনসার্ট সম্পর্কে কানিজ সুবর্ণা জানান, ‘দীর্ঘ বিরতির পর আবারও দর্শকদের গান শোনাতে আসছি। আশা করছি আজ দর্শকদের ভালো লাগা কিছু গান উপহার দিতে পারব। এ ছাড়া লাইভ স্টুিডিও কনসার্ট এ দর্শক শ্রোতাদের রেসপন্স আমার দারুণ ভালো লাগে।’ প্রতি শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে একুশের নিয়মিত এই আয়োজনটির প্রযোজনা করেছেন রিয়াজুম মুনির শৈবাল।