সোহাগের ‘তুমি’

সম্প্রতি মালয়েশিয়া, ব্যাংকক সফর করে এলেন এ প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী মাকসুদ সোহাগ। তার কিছুদিন আগেই প্রকাশ পায় তার দ্বিতীয় একক ‘তুমি’। আর প্রবাসীদের কাছে তার অ্যালবামটির গ্রহণযোগ্যতাও বেশ ভালো। তিনি বলেন, ‘মালয়েশিয়ায় প্রবাসীদের কাছে আমার গানের যে সাড়া পেয়েছি এবং ভালোবাসা পেয়েছি তা অকল্পনীয়। অ্যালবামটি সংগীতার ব্যানারে বাজারে প্রকাশ হয়েছিল। বিশেষ করে অ্যালবামের ৪টি গান প্রবাসীদের মুখে মুখেই আছে বলা যায়।’