‘ওয়েলকাম টু’তে ফিরোজ খানের চরিত্রে অমিতাভ বচ্চন

খুব শীঘ্রই শুরু হচ্ছে ২০০৭ সালে মুক্তি পাওয়া কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম’-এর দ্বিতীয় সিক্যুয়াল। এরইমধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতিই শেষ করেছেন নির্মাতা। ‘ওয়েলকাম’-এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন ফিরোজ খান। কিন্তু তার পৃথিবী বিয়োগের কারণে নির্মাতা অনেকটাই টেনশনে পড়ে গিয়েছিলেন তার জায়গায় কাকে নেওয়া যায় এই নিয়ে। এবার পরিচালক ফিরোজ খানের চরিত্র আরডিএক্স-এর জন্য প্রস্তাব জানালেন অমিতাভ বচ্চনকে। আর অমিতাভও এক কথায় রাজি হয়ে গেছেন। এবং জানিয়েছেন ফিরোজ খানের প্রতি ভালোবাসা ও সম্মান জানাতেই এই কাজটি করছেন তিনি।