শিল্পকলায় আজ ‘কঞ্জুস’
প্রকাশ : ০২ মে ২০১৩, ২০:০০
আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ‘কঞ্জুস’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মলিয়ের-এর ‘দ্য মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকের রূপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যজন লিয়াকত আলী লাকী। বিশেষ প্রদর্শনীতে সাধারণ দর্শকদের পাশাপাশি ঢাকাস্থ ফ্রান্স দুতাবাস ও অলিয়েস ফ্রসেজের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ইতোমধ্যে লোক নাট্যদলের এই দর্শকপ্রিয় প্রযোজনাটি বিশ্বের অন্যতম সম্মানজনক নাট্যোত্সব ‘মন্ডিয়াল দ্যু থিয়েটার ২০১৩’-তে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ১৯-২৮ এপ্রিল মোনাকো-তে এই উত্সব অনুষ্ঠিত হবে। সারা বিশ্ব থেকে ২৪টি দেশের ২৪টি নাটক উত্সবের জন্য মনোনীত হয়েছে।