ঘর
প্রকাশ : ০২ মে ২০১৩, ২০:০০
আজ রাত ১২টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিপাশা হায়াতের রচনা ও তৌকীর আহমেদের পরিচালনায় নাটক ‘ঘর’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন তারা দু’জন। পরকীয়া এবং তার পরবর্তী জীবনের টানাপোড়েন নিয়ে রচিত এ নাটকের গল্পে দেখা যায়, ইকবালের প্রতারণায় দীপার দ্বিতীয় বিয়ে ভেঙে যায়। কিন্তু উল্টো ইকবালই তাকে প্রতারণার দায়ে অভিযুক্ত করে। তার মতে, যে মেয়ে তিন বছরের শিশু কন্যা ও সাত বছরের প্রেমের সংসার ফেলে তার সাথে চলে এসেছে, সে মেয়ে তো তাকেও ছেড়ে যেতে পারবে। দীপা বুঝানোর চেষ্টা করে সেটা সে মরে গেলেও করবে না। কিন্তু ইকবাল তাতে একটুও টলে না। একাকীত্বের যন্ত্রণায় পাগলপ্রায় হয়ে দীপা তার ফেলে আসা স্বামী বাদলের কথা ভাবে। এভাবেই এগিয়ে যায় নাটকটি।